মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়

এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি : সাবেক এমপি হারুনর রশীদ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম
এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি : সাবেক এমপি হারুনর রশীদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা  ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যাগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও  রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমেই সিপাহী জনতা সেদিন পুরো জাতি এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে এদেশের ভবিষ্যতের কান্ডারী হিসেবে নেতৃত্বে এনেছিলেন।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে তাই নিজে গর্ব বোধ করি। আমাদের মনে রাখতে হবে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপোষহীণ নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের উজ্জ্বল নেতৃত্বের কারণেই আমরা স্বৈরাচারকে হটিয়ে ৫ আগষ্ট নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেয়েই যদি মনে করেন, ক্ষমতায় চলে গিয়েছেন। তাহলে বোকার স্বর্গে রয়েছেন।
আমরা এখনো বিরোধী দলেই রয়েছি, তবে এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। জনগণকে সাথে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গত দেড় যুগ ধরে মানুষের ভোট না দেয়ার বেদনাকে দূর করতে হবে।
বৃহষ্পতিবার ( ৭ নভেম্বর) বিকালে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও যুবদল নেতা ফজলুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, বিল্লাল হোসেন কোম্পানী, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এম টুটুল পাটওয়ারী, মোহাম্মদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সবুর পাটওয়ারী রুবেল, পৌর মহিলা দলের নেত্রী পারুল বেগমসহ ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, কৃষ্ণকমল, ছাত্রদল নেতা মনির হোসেন, রাশেদ বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।