মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের আলো'র অগ্রযাত্রায় চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

প্রত্যেক শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : ডাঃ মোবারক হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম
প্রত্যেক শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : ডাঃ মোবারক হোসেন চৌধুরী

জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার অগ্রযাত্রা ১৬ বছর পদার্পণে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী।

তিনি বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন।
ওরা হতে চায় আগামী দিনের সুলতান। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী। যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে।

তিনি আরও বলেন, প্রত্যেক শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শিশুদের জন্য করা এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের ভেতরে আমাদের সংস্কৃতির চেতনা জাগাতে হবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Model Hospital

ডাঃ মোবারক হোসেন চৌধুরী বলেন, সাহসী সাংবাদিকতা ও বর্তমান সময়ে চ্যালেঞ্জিং সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে বাংলাদেশের আলো’। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। বাংলাদেশের আলো সত্য প্রকাশে নির্ভীক। নানা চাপ উপেক্ষা করে পত্রিকাটি সত্য প্রকাশ করে। নিপীড়িত মানুষের দুর্দশার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। পত্রিকাটি শতবছর ছাড়িয়ে যাক এটাই প্রত্যাশা করছি।

চিত্র প্রশিক্ষক ও দৈনিক আদিবাংলা পত্রিকার বার্তা সম্পাদক অভিজিত রায়ের সভাপতিত্বে সাংবাদিক এবং নাট্যকর্মী আলমগীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া প্রধানীয়া, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাড রফিকুজ্জামান রনি।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটোয়ারী, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শেখ আল মামুন, চাঁদপুর সময় পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোসাদ্দেক আল আকিব, প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, চর্যাপদ সাহিত্য একাডেমির প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম সজীব।

এসময় চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবকসহ সুধীমহল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুলে অধ্যায়নরত প্রথম থেকে আষ্টম শ্রেণী পর্যন্ত শতাধিকের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে সাদা কাগজের ক্যানভাস, রঙ-পেন্সিলের আঁকিবুকিতে মুখরিত হয় চাঁদপুর প্রেসক্লাব।
এসব ক্ষুদে চিত্রশিল্পীরা ক-খ-গ- তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তারা যথাক্রমে জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা, জুলাই আগস্ট এর গ্রাফিতি এই কয়টি বিষয়ে উপর ছবি আঁকে।

আগামী ২৩ নভেম্বর পত্রিকার অগ্রযাত্রার ১৬ বছর পদার্পণে চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা সভা, কেককাটা ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।