মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

“টাঙ্গুয়া হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব” ১৫ নভেম্বর

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ থেকে প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:৩৮ পিএম
“টাঙ্গুয়া হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব” ১৫ নভেম্বর
জল-জোছনায় মোহনীয় সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে হচ্ছে “টাঙ্গুয়া হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব-২০২৪”। সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় থাকবে জেলা প্রশাসন।
আসছে ১৫ নভেম্বর শুক্রবার প্রথমবারের মতো দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে নীলাদ্রি লেক এলাকায় (শহীদ সিরাজ লেক)। উৎসবে নিবন্ধিত সকল হাউসবোটের পর্যটনপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।
জানা গেছে, উৎসবে প্রথম ধাপ শুরু হবে দুপুর থেকে। যেখানে থাকবে পিঠা উৎসব, লোকাল হাট, লোকজ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা প্রদর্শনী। রাতে জেলার সাহিত্যিক ও মরমি কবিদের স্মৃতিচারণে বাউল গানের আসর বসবে। হাছন রাজা, শাহ আব্দুল করিম, দুরবিন শাহ,  রাধারমণ দত্ত, কামাল পাশা, সৈয়দ শাহ নূরসহ গীতিকবিদের গান পরিবেশন করেবেন স্থানীয় শিল্পীবৃন্দ। পাশাপাশি রাজধানী থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আনন্দনগর ও সর্বনাম ব্যান্ড।
হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তরুণ উদ্যোক্তা আরাফাত হোসাইন এ প্রতিবেদককে বলেন, আসন্ন শীতকালেও পর্যটক যেনো আসে সে লক্ষ্যে উৎসবের আয়োজন। নিবন্ধিত বোটযোগে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিতব্য উৎসবে যোগ দিতে পর্যটনপ্রেমিদের আহবান জানিয়েছেন আরাফাত হোসাইন।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।