মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর শাশুড়ি গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৮:৩৮ পিএম
ফরিদগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর শাশুড়ি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচিত গৃহবধূ আসমা বেগমকে মারধর, ধর্ষণ,  হত্যা ও যৌতুকের অভিযোগ এনে আদালতে মামলা। শ্বশুর-শাশুড়ি আটক।
জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) চাঁদপুর বিজ্ঞ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়ের করেন। আদালতে নিদের্শে ফরিদগঞ্জ থানার এসআই ইসলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ আসামির বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, গৃহবধূ আসমার শ্বশুর হানিফ রাঢ়ী (৫০) ও শাশুড়ি মাছুমা বেগম (৪৫)।
জানা যায়, মৃত আসমার মা নাজমা বেগম আসমাকে মারধর, ধর্ষণ, গলা টিপে হত্যার অভিযোগ এনে ১২ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯ এর (২) /৩০ ধারায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং- সি আর ৩৭৮/২০২৪ । আসামিরা হলেন, আসমার শ্বশুর হানিফ রাঢ়ী (৫৫), শাশুড়ি মাছুমা বেগম(৪৫), দেবর সাইমুন(২৬) ও শাহিন(২২)।
গত (৩রা নভেম্বর) গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা এলাকার রাঢ়ী বাড়িতে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী আসমা আক্তার তানজিনা(২১) এর রহস্যজনক
আত্মহত্যার ঘটনা ঘটে। এরপর পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং আসমার পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা দায়ের প্রেক্ষিতে মামলায় অভিযুক্ত হানিফ রাড়ি ও মাছুমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।