মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিএনপির গন-সমাবেশে আলহাজ্ব এম এ হান্নান

জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকা তলে রয়েছি

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:০৭ পিএম
জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকা তলে রয়েছি
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে গণ-সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (১৬ নভেম্বর) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।
তিনি বলেন, একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে বিনির্মাণে আমরা যারা বিএনপি করি তাদের সকলকে এক ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা যত সুদৃঢ় হবে বিএনপি তত শক্তিশালী ও এদেশের মানুষের আশা আশংঙ্খা বাস্তবায়নে এগিয়ে যাবে।
 ফরিদগঞ্জকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই। বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে যুক্ত থাকে, তাদের কারোরই বিএনপিতে ঠাঁই হবে না। যারা বিএনপির মূল স্রোতের বাইরে রয়েছেন, তারা আমাদের সাথে আসুন। একসাথে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করি। আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতি করি না। যদি করতাম, তাহলে আরো আগেই তা হতে পারতাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকা তলে রয়েছি।
সাহাপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. নাহিদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর মো খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু , মাসুদ আলম, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন দর্জি ও উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নূরের রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খাঁন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটোয়ারী প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।