মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় বিএনপির জনসভায়

বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস ভাবে কাজ করছি : এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:১৫ পিএম
বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস ভাবে কাজ করছি : এম এ হান্নান
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, গত তিন দশক ধরে উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নের পাশাপাশি বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস কাজ করেছি। আমার কর্মের প্রতি আস্থাশীল হয়ে বিএনপির আমাকে দুইবার চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষের প্রতিকে দলীয় মনোনয়ন দিলেও এক কুচক্রি আমার মনোনয়ন ছিনতাই করে নিয়ে গেছে।
আপনারা জানেন, বিএনপির কর্মীরা গত ১৭ বছরে মামলা হামলার শিকার হলেও ওই ব্যক্তি আজ পর্যন্ত একটি মামলার শিকার হয়নি। তার কারণ তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন এবং এখনো চলেন। আপনারা এই ব্যক্তির বিষয়ে সর্তক থাকবেন। তিনি ছাড়া বিএনপির দলীয় মনোনয়ন যিনিই পাবেন, আমি কথা দিচ্ছি আমি তার জন্য কাজ করবো।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,  বিএনপি ঘোষিত ৩১ দফার কথা পৌঁছে দিতে ফরিদগঞ্জ প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সর্বত্র সভা সমাবেশ করছি। আরেকটি বড় কারণ হলো প্রতিটি ওয়ার্ড থেকে আমরা বিএনপিকে চাঙ্গা এবং নেতাকর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমার প্রচেষ্টা আজ থেকে শুরু হয়নি।
ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও  যুগ্ম সাধারন সম্পাদক কাউছার আহমেদ হৃদয়ের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুুছ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, মাসুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা। এছাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সাধারণ সম্পাদক মাসুদ আলমসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।