বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদকসেবী দেলোয়ারের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৩:০৬ পিএম
মতলব উত্তরে মাদকসেবী দেলোয়ারের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সৌদী আরব প্রবাসী চিহ্নিত দখলবাজ মাদকসেবী দেলোয়ার হোসেনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। দেলোয়ার সরদারকান্দি গ্রামের মৃত পন্ডিত বেপারীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ছাত্রজীবন থেকে দেলোয়ার মাদক সেবন, দখলবাজি, চাঁদাবাজী’সহ নানা অপরাধমূলক কর্মকান্ড জড়িয়ে পরে। বিধায় তাকে প্রবাসে পাঠিয়ে দেয়া হয় পরিবারের সদস্যরা। তারপরও সামান্যটুকু সংশোধন হয়নি। ছুটিতে দেশে এসেই রাতের আঁধারে জলসা সাজিয়ে গাজা ও মদ সেবনের আয়োজন করে। শুধু তাই নয় আপন বোনদেন সম্পত্তি গ্রাস করার জন্য দেলোয়ার একাধীকবার বোনদের প্রাণে মারার হুমকি দেয়। আপন বোনকে শ্লীতাহানীর করেছে বিধায় কোর্টে মামলা করেছে তার বোন। মতলব কলেজে পড়ালেখায় অধ্যায়নরত থাকাবস্থায় ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে ককটেল বিস্ফোরণ করে নামের পার্শ্বে ‘ককটেল দেলোয়ার’ যোগ হয়। গত কয়েকদিন পূর্বে গ্রামের মানসিক প্রতিবন্ধী একজনকে বেধড়ক পেটায়। প্রকাশ্য তাকে মেরে ১০লাখ টাকা দিয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে। তার এসব কারণে আতংকিত সরদারকান্দি গ্রামের সাধারণ লোকজন। এই অত্যাচার থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, দেলোয়ার খুবই বেপরোয়া প্রকৃতির লোক। গত কয়েক মাস পূর্বে তার আপন ভাগনেকে (বোনের ছেলে) প্রাণে মারার হুমকি দিলে সে আত্নরক্ষার্থে থানায় অভিযোগ দায়ের করে। মাতাল প্রকৃতির বিধায় কেউ তার সাথে ভয়ে কথা বলতে চায়না। আপন বোন ভাগনে, ভগ্নিপতি কারো সাথেই সম্পর্ক নেই বললেই চলে। পরিবারের সকল সদস্যদের সম্পত্তি থেকে বঞ্চিত করাই তার মূল লক্ষ্য। পার্শ্ববর্তী স্কুল মাষ্টার (অলু প্রধান) এর নিকট জমি বিক্রি করে তাকে আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি। জমি দখল নিতে চাইলে উল্টো মারধর করে প্রাণে মারার হুমকি দেয় দেলোয়ার। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধর করে।

উপরোক্ত বিষয়ের আলোকে দেলোয়ার বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমার পরিবারের সকলের সাথে সু-সম্পর্ক রয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।