মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম মেট্রোপলিটন ’ল’ কলেজের প্রিন্সিপাল অ্যাড: শামসুল আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১০:০৯ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন ’ল’ কলেজের প্রিন্সিপাল অ্যাড: শামসুল আলম

নতুন বছর ২০২৫ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের প্রিন্সিপাল হিসাবে নিউ পেয়েছেন শাহরাস্তি উপজেলা পৌরসভা ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুরের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী , শিক্ষানুরাগী, সমাজসেবক অ্যাডভোকেট মোঃ শামসুল আলম পাটোয়ারী।

নিয়োগের বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে কায়িক পরিশ্রমের ফসল হিসাবে মহান আল্লাহর অশেষ রহমতে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধুদের সকলের দোয়ায় আমি এই নিয়োগ পেয়েছি । তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।

তার পিতা সরকারি সাবেক কর্মকর্তা মরহুম আব্দুল খালেক পাটোয়ারী এবং মরহুমা ফিরোজা বেগমের পুত্র। ৫ ভাই ,৩ বোনের মধ্যে তিনি ৫ম ।

তিনি দুই সন্তানের জনক।

Model Hospital

চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের প্রিন্সিপাল হিসাবে আ্যাডভোকেট মোঃ শামসুল আলম পাটোয়ারী কে নিয়োগ দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তার ভাই চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি , শাহরাস্তি বেস্ট মেডিল্যাব ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক,সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল এবং পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন আব্দুল জলিল মানিক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকতার হোসেন রিপন, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মজুমদার, মাইন উদ্দিন বাবলু।

শাহরাস্তি বেস্ট মেডিল্যাব ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার এর ম্যানেজার মোঃ খোরশেদ আলম প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।