মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ওয়াজ মাহফিলে গুলি, মাদ্রাসা পরিচালকসহ আহত-২

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:৪৮ পিএম
ওয়াজ মাহফিলে গুলি, মাদ্রাসা পরিচালকসহ আহত-২

কিশোরগঞ্জ সদর উপজেলায় ওয়াজ মাহফিল চলাকালে এয়ারগানের গুলিতে মাদ্রাসা পরিচালকসহ দুইজন আহত হয়েছেন।

রোববার রাত ১২টার দিকে উপজেলার কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

আহতরা হলেন- উপজেলার চরশোলাকিয়া এলাকায় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং এক বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মাহফিল চলাকালে হঠাৎ মঞ্চের পাশ থেকে থেকে অপরিচিত এক ব্যক্তি এয়ারগানের গুলি ছোড়েন। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

Model Hospital

স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক দেওয়া হয় বলে জানান তিনি।

গুলিতে আহত মুফতি আল আমিন সাদী বলেন, “মাহফিল চলাকালে আমি মঞ্চের নিচে ছিলাম। এ সময় কে বা কারা গুলি ছোড়ে তা আমাদের জানা নেই।”

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান আবদুল্লাহ আল মামুন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।