মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৪৬ পিএম
ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অটোরিক্সা থামিয়ে তল্লাশির নামে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের সময় পুলিশ পোশাক পরিহিত তিন জন ও একজন সিএনজি চালক ছিল। তাদের মধ্যে একজন কাছে পুলিশের শর্টগান ছিল।

এসময় অটোরিক্সা চালকে গালমন্দ ও ভয়ভীতি দেখিয়ে তল্লাশির নামে গাড়ির বক্সে থাকা ডিম বিক্রির ৬৯ হাজার ৪ শত টাকা নিয়ে যায় তারা। এরপর ওই পুলিশরা তাকে ফরিদগঞ্জ থানায় যেতে বলে। অটো চালক যখন অটো নিয়ে থানায় রওনা দেয় তখন ছিনতাই কারীরা সিএনজি ঘুরিয়ে বিপরীত দীকে চলে যায়। অটো চালক ও পিছন পিছন নারিকেলতালা পর্যন্ত যায়। তাদের দেখা না পেয়ে ফরিদগঞ্জ থানায় এসে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের কাছে বিস্তারিত জানায়।

ঘটনাটি গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০ টা নাগাদ ফরিদগঞ্জ পৌরসভার চতুরা এলাকার আজিম বাড়ি ব্রিজের উপর ঘটে।

Model Hospital

ছিনতাইয়ের শিকার সবুজ বেপারী জানায়, চাঁদপুরে পুরান বাজারে ডিমের আড়ৎ ব্যবসায়ী খোরশেদ দোকানের ডিম আনা নেওয়ার কাজ করে দীর্ঘদিন ধরে। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ৭ হাজার ২ শত ডিম নিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজারে খুচরা ডিম ব্যবসায়ী জুবায়ের হুজুরের দোকানে দিয়ে আসি। জুবায়ের হুজুর ডিমের দাম দাম বাবদ আমার কাছে ৬৯ হাজার ৪ শত টাকা দেয়। আমি টাকা নিয়ে ফরিদগঞ্জের চতুরা এলাকার আজিম বাড়ির ব্রিজের কাছে আসলে পুলিশ পরিহিত তিন জন একটি সিএনজি নিয়ে আমার পথরোধ করে। আমার অটোরিক্সা তল্লাশি চালায়। তাদের সাথে থাকা সিএনজি চালক এসে আমার গাড়িতে বসে। তারা এই বক্সে কি আছে জানতে চাইলে আমি বলি ডিম বিক্রির টাকা ছাড়া কিছুই নেই। তারা আমাকে গালমন্দ করে বক্স খুলে টাকা নিয়ে যায় এবং আমাকে থানায় যেতে বলে। আমি থানার দিকে রওনা হলে তারা তাদের সিএনজি ঘুরিয়ে রায়পুরের দীকে চলে যায়।

সবুজ আরো বলেন, পুলিশ পোশাক পরিহিত একজনের কাছে পুলিশের একটি শর্টগান ছিল।

এদিকে, রাতেই ফরিদগঞ্জ থানায় গিয়ে কথিত পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা করেন অটোরিক্সা চালক সবুজ। কিন্তু তার সামনে কথা বলা এবং টাকা হাতিয়ে নেওয়া পুলিশ খুঁজে পাননি তিনি।

এ ঘটনায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, আমার থানার কোনো সদস্য ঘটনাস্থলে দায়িত্বে কিংবা ওইসময় টহলদলে ছিল না। তারপরও কারা পুলিশ পরিচয়ে এমন কাণ্ড করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাতেই পুলিশের বেশ কয়েকটি দল চতুরা ব্রিজ ও তার আশপাশে তল্লাশি চালিয়েছে। কিন্তু কোন হদিস পায়নি পুলিশ পরিচয় দেয়া প্রতারক চক্রের। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ছিনতাইকারীদের আটকের জন্য আমাদের পুলিশ তৎপর রয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।