মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা ও দায়রা জজের সাথে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা ও দায়রা জজের সাথে সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

চাঁদপুর বিচার বিভাগের দুই সিনিয়র জেলা ও দায়রা জজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। বুধবার সকালে অফিস সময়ের পূর্বে প্রথমে বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের সাথে সাক্ষাৎ করেন নবাগত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।

পরে সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

এদিকে একইদিন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. আবদুল হান্নানের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, মির্জা জাকির, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, ফারুক আহম্মদ, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।