শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিমের দায়িত্ব গ্রহন ও শোকরানা মিলাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৬:৩০ এম
ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিমের দায়িত্ব গ্রহন ও শোকরানা মিলাদ

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব নেয়া উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন এড. নুরুল আমিন রুহুল এমপি।

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিমের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

শনিবার (২২ জানুয়ারী) বিকালে মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধানের সঞ্চালনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নেদায়ে ইমলাম ফরাজীকান্দি দরবার শরীফের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু মনতোষ মজুমদার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, চাঁদপুর জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন শিশির’সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহামারী করোনা ভাইরাস আবারো ব্যাপক আকার ধারন করেছে। তাই সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বর্তমান সরকার করোনা মোকাবেলায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এ কাজে সরকারকে সহযোগীতা করুন এবং নিজেদেরকে রক্ষা করতে আপনারা সবাই করোনা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকবেন আশা করি।

Model Hospital

ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশাকরি আপনারা আপনাদের এলাকার উন্নয়নের বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করবেন। এই আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি সর্বদাই আপনাদের পাশে আছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital