বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে আদিবা হ ত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম
মতলবে আদিবা হ ত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলোচিত আদিবা হত্যা মামলার প্রধান আসামী ইমনের বসতঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে নিহত স্কুল শিক্ষার্থী আদিবা ইসলামের শোকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইমনের বসতঘর পুড়িয়ে দেয় বলে জানান এলাকাবাসী। এতে তাদের একটি সেমিপাকা বসত ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসি জানান, শুক্রবার বিকালে উপজেলার পাঁচদোনা ও আশপাশের এলাকার লোকজন আদিবা হত্যা মামলার প্রধান আসামী ইমনের বাড়িতে যান। এ সময় ওই বাড়িতে ইমনের পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলেন না। পরে উত্তেজিত এলাকাবাসী ইমনের সেমিপাকা বসতঘরে আগুন জ্বালিয়ে দেয়।

এতে ওই বসতঘরের চারটি কক্ষ, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।

Model Hospital

আগের খবরটি পড়ুন…

মতলব দক্ষিণে খড়ের স্তুপ থেকে আদিবার লা শ উ’দ্ধা’র

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে আদিবা হত্যা মামলার প্রধান আসামি ইমনের বাবা মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসী জানায়, আদিবা হত্যাকান্ডের পর ইমনের পরিবারের লোকজন গাঁ-ঢাকা দিয়েছে।

জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর ৩য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। আদিবার সহপাঠী তাসফিয়ার তথ্য মতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে একই এলাকার ইমন নামের এক যুবক আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা মতলব দক্ষিণ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গেল বৃহস্পতিবার এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গোখাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইমনের বাড়ি জ্বালিয়ে দেয় বলে জানান এলাকাবাসী।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আমরা দু’জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছি। প্রথমে অপহরণ মামলা হিসেবে রেকর্ড করি। আদিবার লাশ উদ্ধারের পর এটি হত্যা মামলায় রূপান্তর হয়ে যায়। মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে।

এছাড়া আসামীদের রিমান্ডের আবেদন করা হয়েছে। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলে আমরা আরো তথ্য জানতে পারবো।

আসামীর বাড়ি জ্বালিয়ে দেয়া সম্পর্কে তিনি বলেন, ঘটনাটি জেনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।