বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চোর ধরতে গিয়ে প্রাণ গেল হাজীগঞ্জের ওসির সাবেক গাড়ি চালক কনস্টেবল মহিউদ্দিনের

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১:১৯ এম
চোর ধরতে গিয়ে প্রাণ গেল হাজীগঞ্জের ওসির সাবেক গাড়ি চালক কনস্টেবল মহিউদ্দিনের

কুমিল্লার দেবিদ্বারে চোরকে ধাওয়া করতে গিয়ে মহিউদ্দিন নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

কনস্টেবল মহিউদ্দিন মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের পুত্র। তার বয়স আনুমানিক ৫৯। চাকরিতে তার আর মাত্র ৬ মাস সময় ছিল। এরপরই তিনি অবসরে যেতেন।

Model Hospital

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। ওই চোরকে চিকিৎসা দেওয়া শেষে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর পালিয়ে যায়। এসময়ে চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান, উপজেলার বারেরা গ্রামে গণধোলায় শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সাথে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এই ঘটনা ঘটে।

প্রসঙ্গত, কনস্টেবল মহিউদ্দিন ২০১৬ সাল থেকে হাজীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি মাসের প্রথম দিকে তিনি নিজ থেকে বদলি হয়ে কুমিল্লার দেবিদ্বার থানায় যোগদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital