বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক স্বপন কুমার সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ২:১৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক স্বপন কুমার সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ২৪ জানুয়ারি সোমবার বেলা বারটায় শরীরচর্চা শিক্ষক স্বপন কুমার সাহাকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অবসরজনিত (পিআরএল ছুটিতে গমন) বিদায় দেয়া হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁকে ফুল এবং ক্রেষ্ট প্রদান করেন।

প্রফেসর অসিত বরণ দাশ বলেন ‘স্বপন কুমার সাহা চাঁদপুর সরকারি কলেজ পরিবারের অন্যতম একজন সদস্য। তাঁর অবসর জনিত এই বিদায়ে যে শূন্যতা সৃষ্টি হলো তা কখনো পূরণীয় নয়। তিনি যে ভাবে কলেজটিকে হৃদয়ে ধারণ করেছিলেন, কলেজ তা স্মরণ রাখবে।

তিনি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছেন, সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কলেজ তার কাছে চিরঋণী হয়ে থাকবে। অবসরজনিত বিদায় মানে একেবারেই চলে যাওয়া নয়। তিনি শুধু চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীর কাছে প্রিয় ছিলেন না, চাঁদপুরের সকলমহলের কাছেও প্রিয় ছিলেন। তিনি তার অভিজ্ঞতাগুলো দিয়ে ভবিষ্যতেও কলেজকে সহযোগিতা করবেন।’ তিনি স্বপন কুমার সাহার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এ সময় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আজহারুল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সুলতান তৌফিকা আক্তার, সহকারী অধ্যাপক রোকসানা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন খান, সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান, ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

Model Hospital

স্বপন কুমার সাহা স্বাস্থ্য বিধি মেনে অবসরজনিত বিদায়ের আয়োজন করায় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital