বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রতিবন্ধীকে কর্মসংস্থান করে প্রশংসায় ভাসছে আলোর দিশারী সমাজ সেবা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:৩৮ পিএম
কচুয়ায় প্রতিবন্ধীকে কর্মসংস্থান করে প্রশংসায় ভাসছে আলোর দিশারী সমাজ সেবা

কচুয়ায় এক প্রতিবন্ধীকে কর্মসংস্থান করে দিয়েছেন আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠন।

কচুয়ায় বাক-প্রতিবন্ধী ছেলেকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়ে প্রশংসায় ভাসছে আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠন।

শনিবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের দাতা সদস্য আবেদ আলী পাটওয়ারী সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী গাজী শাহীনকে ভিক্ষা না করে ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করার জন্য ঝালমুড়ির দোকান ও একটি ভ্যান গাড়ি কিনে দেন।

একই সময় সংগঠনের দাতা সদস্য হাবিব ফকিরের পক্ষ থেকে তার বাবা হাজী জয়নাল আবেদীন ফকির রসুলপুর জামে মসজিদের ইমামকে সাইকেল কিনার জন্য নগদ অর্থ তুলে দেন।

এসময় সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম প্রধান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ হোসেন,কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব, জহিরুল ইসলাম,সেলিম মিয়াজী, সদস্য শহিদুল ইসলাম, মাকসুদ হোসেন, বাউল প্রধানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ।

Model Hospital

আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠনটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধী,অসহায় গরিবদের মাঝে গৃহ নির্মান, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় কাজ করে আসছেন।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ঈদ ও বিভিন্ন উৎসবের সময় এলাকার অসহায় গরিবদের মাঝে বিভিন্ন খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।