শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:৫১ পিএম
কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অতিথিবৃন্দ।

“প্রকৃতির পথে, মানবতার স্বার্থে” স্লোগানে কচুয়া উপজেলার জগতপুর সামাজিক সংগঠন একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় ও গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে জগতপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।
সংগঠনের সভাপতি আল‌ হাসান নাহিদের সভাপতিত্বে ও সদস্য মোঃ তাইফের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুম এলাহী সুবাস, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নজির আহমেদ প্রমুখ।
এসময় জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী,সংগঠনের উপদেষ্টা হোসেন ইমাম, এরশাদ উল্লাহ, সোহাগ হোসেন, ইউপি ফারুক হোসেন, আবু সাঈদ মেম্বার,সোহেল মুন্সী, সিরাজুল হক, আতিকুল হক বাচ্চু, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম তুহিনসহ সংগঠনের বিভিন্ন সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওই দিনে দুইশত গরিব ও  অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital