সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:০৮ এম
গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও ইসরাইললি পন্য বর্জনের দাবিতে ফরিদগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফরিদগঞ্জের ইমাম ও খতিবদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ও রাফায় ইসরাইলি হামলা ও ইসরাইলি পন্য বর্জনের দাবিতে এই বিক্ষোভ ও সমাবেশ হয়।

ফরিদগঞ্জের ইমাম ও খতিবদের পূর্ব নির্ধারিত শুক্রবারবাদ জুমা ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভের ডাকে ফরিদগঞ্জের হাজার হাজার মুসলিম জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Model Hospital

এ সময় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ তুলাতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আনোয়ার হোসেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নজরুল ইসলাম, ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এ এইচ এম আনোয়ার উল্লাহ, মাওলানা আবুল কাশেম, ফরিদগঞ্জ খতিব ফাউন্ডেশনের সভাপতি ও শানে সাহাবা মাওলানা মুফতি নজরুল ইসলাম জিহাদি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী।
এসময় বক্তারা বলেন, গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।