মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপনে চলছিল মাটি কাটার মহোৎসব ভ্রাম্যমাণ আদালতের এক ঝটকায় থেমে গেল সব

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ পিএম
গোপনে চলছিল মাটি কাটার মহোৎসব ভ্রাম্যমাণ আদালতের এক ঝটকায় থেমে গেল সব

অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখে মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি কৃষিজমির উর্বর মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সরিয়ে নিচ্ছিলেন, যা বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Model Hospital

সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন, “কৃষিজমির অপব্যবহার রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনোভাবেই কৃষি জমির ক্ষতি হতে দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।