সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হয়রানির প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:২৯ পিএম
হয়রানির প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর
জমি সংক্রান্ত বিরোধ নিজেদের স্বজনদের সাথে। এই নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু এই ঘটনাকে পাশ কাটিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে বা মামলা দিয়ে হয়রানি করছে স্বজন ও এলাকার লোকজনদের। ফলে বাধ্য হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর  ইউনিয়নের রূপসা-ফরিদগঞ্জ সড়কে মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৫) এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলমদের বাড়িতে সেলিমগংদের সাথে তাদের স্বজনদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু জমি সংক্রান্ত ঝামেলাকে পাশ কাটিয়ে সেলিমগংরা ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে স্বজনদের পাশপাশি আশপাশের লোকজনকেও হয়রানি করছে।
ভিত্তিহীন মামলা ও মিথ্যা অভিযোগ তুলে হয়রানি চরম পর্যায়ে নিয়ে গিয়েছে।
সর্বশেষ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) বিকালে তাদের সাথে কোন ধরনের ঘটনা না ঘটলেও তাদের মারধর ও হামলা করেছে এমন অভিযোগ উঠিয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে ঘটনার কোন সত্যতা খুঁজে পায়নি। তাই তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। তারা সেলিম গংদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পশ্চিম রুপসা এলাকার বাসিন্দা আবদুল হান্নান (সাবেক বিডিআর), তাহসিফ ফাহাদ, আবু তাহের, হাসিনা বেগমসহ আরো অনেকে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।