সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের শাহ্ আলম

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ পিএম
চাঁদপুরে তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের শাহ্ আলম

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুলিশ সুপারের হাত থেকে সন্মাননা স্মারক গ্রহণ করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)।
বৃহস্পতিবার (১৭-ই এপ্রিল ২০২৫)  চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মার্চ মাসের আইন শৃঙ্খলা রক্ষায় , সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জোলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব(পিপিএম) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলমের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সন্মাননা স্মারক তুলেদেন।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত মার্চ মাসে চাঁদপুর জোলার মধ্যে ফরিদগঞ্জ থানায় সর্বোচ্চ আইনশৃখলা রক্ষা, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিত অবদান রাখার স্বীকৃতি হিসেবে থানার অফিসার ইনচার্জ হিসেবে তৃতীয় বারের মতো জেলার বেস্ট অফিসার ইনচার্জ অর্জন করেছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, ফরিদগঞ্জ থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাক সহযাগিতা করেছে। তারই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো চাঁদপুর জেলার মধ্যে আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন।
তিনি আরো বলেন, এ জেলার মধ্যে অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যষিত উপজলা এটি। ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকলর সহযাগিতা এবং সকলের দোয়া কামনা করছি।
প্রসঙ্গত, যোগদানের পর তিনি তৃতীয় বারের মতো এই সম্মাননা অর্জন করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।