সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কৃষকের ধানকাটা দেখতে বিলে গেলেন ৩ উপদেষ্টা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:০৩ পিএম
কৃষকের ধানকাটা দেখতে বিলে গেলেন ৩ উপদেষ্টা

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সামাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে বিলে গিয়ে কৃষকের ধান কাটা দেখা ও তাদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়সংলগ্ন একটি বিলে কৃষকের ধান কাটা পরিদর্শন করেন তারা।

কৃষক আব্দুর রহমান বলেন, ‘তিন উপদেষ্টাসহ সরকারের বড় বড় কর্তারা আমাদের ধান কাটা দেখেছেন।

আমরা ৩-৪ জন সরদারবাড়ির পেছনে জমির পাকা ধান কাটছিলাম। এ সময় আমাদের সঙ্গে কথা বলে কৃষি সম্পর্কে খোঁজখবর নেন তারা। খুব ভালো লেগেছে।’

Model Hospital

এ ব্যাপারে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, ‘সকাল ১০টার দিকে বিজিবির একটি হেলিকপ্টারে তিন উপদেষ্টা মহাবিদ্যালয় মাঠের হেলিপ্যাডে অবতরণ করেন।

পরে অত্র মহাবিদ্যালয়ের সভাকক্ষে তালিকাভুক্ত কর্মকর্তাদের সঙ্গে তারা মতবিনিময় করেন।

সকাল ১১টার দিকে মহাবিদ্যালয়সংলগ্ন একটি বিলে গিয়ে ধান কাটা দেখেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবরও নেন তিন উপদেষ্টা। এরপর তাদের গাড়িবহর ভবদহ স্লুইস গেট এলাকার দিকে যাত্রা করে।’

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।