সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে চোরাই মালামালসহ-২ চোর গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:০২ পিএম
ফরিদগঞ্জে চোরাই মালামালসহ-২ চোর গ্রেফতার

ফরিদগঞ্জে চোরাই মালামালসহ-২ চোর গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে চুরি হওয়া রূপা স্বর্ণসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল)  থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশনায় এসআই মোঃ মাহবুবুল ইসলাম পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে ময়লার বাগাড় থেকে ২ ভোরি রূপা স্বর্ণ উদ্ধার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানায়, পৌর এলাকার চড়বড়ালি এলাকায় রাজা মিয়া পাটওয়ারী বাড়ির জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান (৩২)। তিন একই এলাকার মোখলেছ মাষ্টারের তিনতলা বিল্ডিং এন দ্বিতীয় তলার একটি ফ্লাটে বাঁড়া থাকেন। তিনি প্রতি দিনের ন্যায় পরিবার নিয়ে (২১ এপ্রিল) সোমবার রাতে ঘুমিয়ে পড়েন। ফজরের নামায আদায়ের জন্য ঘুম থেকে উঠে দেখেন বাসায় থাকা আলমিরার দরজা ও বারান্দার দরজা খোলা। আলমিরায় থাকা স্বর্ণ ও কিছু টাকা চোরের দল নিয়ে যায়। এরপর মাওলানা আব্দুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সন্দেহজনক ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা শিকার করে। এরপর তাদের দেখানো মতে চোরাই ২ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন পৌর এলাকার চর বড়ালী গ্রামের আঃ কাদিরের ছেলে ইকরাম (২৫) ও দক্ষিণ কাছিয়াড়া এলাকার মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২)।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, মামলা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আমরা চোরাই মালামাল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।