মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় আলোচিত মাদক সম্রাজ্ঞী নিশি সহ ৪জন গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ পিএম
কচুয়ায় আলোচিত মাদক সম্রাজ্ঞী নিশি সহ ৪জন গ্রেফতার

কচুয়ায় মাদক সম্রাজ্ঞী নিশি আক্তার গ্রেফতার।

কচুয়ায় মাদক সম্রাজ্ঞী নিশি আক্তার আঞ্জুমা(২৩) এর অত্যচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
গত বুধবার রাত ১০টার সময় কচুয়া পৌরসভার মডেল মসজিদের পশ্চিম পাশে একটি টিনসিট ঘরে ক্রয়-বিক্রয় সময় নিশিসহ ৪ জনকে গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার সূত্রে জানাগেছে, গোপন সংবাদ ভিত্তিতে কচুয়া পৌরসভার মডেল মসজিদের পশ্চিম পাশে একটি টিনের ঘরের ভিতরে  ক্রয়-বিক্রয় সময় অভিযান চালিয়ে  নিশি আক্তার আঞ্জুমা (২৩), পিযুষ পাল (২৪),মোঃ হাবিব হোসেন (২৯) ও মোঃ কবির হোসেনকে  ৬২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন,মাদক সম্রাজ্ঞী নিশি আক্তার চাঁদপুর মহামায়া খান বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। সে বর্তমান কচুয়া পৌরসভার মডেল মসজিদের পশ্চিম পাশে হানিফের বাড়িতে ভাড়াটিয়া থাকেন।
উপজেলার কড়‌ইয়া কাঞ্চন পালের ছেলে পিযুষ পাল,কড়‌ইয়া গ্রামের সুরুজ মিয়া ছেলে হাবিব ও এক‌ই উপজেলার কবির হোসেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।