সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮:৫৮ পিএম
ফরিদগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা (মীরার বাড়ি) এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, লুটপাট ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মোঃ নুরুল আলম (৪৫) ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে মোঃ নুরুল আলমের বসতবাড়ির সামনে এসে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মৃত- আবুল খায়েরের ছেলে আল আমিন(১৭), মো. তারেক(১৮), দেলু বেপারীর ছেলে নাঈম(১৭), খোকন বেপারীর ছেলে মো. শাওন ও সোলায়মান খানের ছেলে সিয়াম খান(১৮)সহ কয়েকজন মিলে প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।
এরপর দেশীয় অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় ঘরের ভেতরে অনধিকার প্রবেশ করে। অভিযুক্তরা নুরুল আলমের ওয়ারড্রোব ও আলমারি ভেঙে জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র, ১ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এসময় হামলাকারীরা বসতঘরের জানালার কাঁচ ভেঙে ফেলে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা হুমকি দিয়ে বলে ঘটনার ব্যাপারে অভিযোগ করলে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোসাঃ সাফিয়া বেগম, মো. নবী আলম ও সালমা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে বাদী থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।