সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯:০০ পিএম
ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে ফারাক্কা ইস্যু এড়িয়ে গেছেন, এবার ফারাক্কা সমস্যা সমাধানের দাবিতে ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে।

সেই লংমার্চ থেকে ভারতের ‘র’-এর এজেন্টদের তালিকা প্রকাশ ও বিচারের দাবি জানানো হবে। আমরা এই লংমার্চে মওলানা ভাসানীর সেই লংমাচের মত সাধারণ মানুষের অংশগ্রহণ দেখতে পাবো ইনশাল্লাহ।

২৮ এপ্রিল সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘ফারাক্কা এবং সীমান্ত সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি সাম্প্রতিক সময়ের পাশাপাশি স্বাধীনতার পর থেকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান এবং পানি হিস্যা সমস্যায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে; অথচ কোনো সরকারই সঠিক পদক্ষেপ নেয়নি; এমনকি চলমান সরকারও নেয়নি; যা কেবল ক্ষমতায় থাকবার প্রত্যয়কেই প্রমাণ করে।

Model Hospital

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাজ্জাক সিকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নবারুণ দাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।

এসময় মোমিন মেহেদী দেশ বাঁচানোর জন্য নিবেদিত থেকে নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।