বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে গরু চোর ও মাদক বিক্রেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৭ পিএম
মৈশাদীতে গরু চোর ও মাদক বিক্রেতা আটক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গরু চোর ও মাদক বিক্রেতা আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রামপুলিশদের টহলরত অবস্থায় তাদেরকে আটক করা হয়, আটকের পর তাদেরকে পরিষদে নিয়ে আসা হয়।
বুধবার আটককৃতদের চেয়ারম্যানের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গরুচোকে চাঁদপুর মডেল ধানা পুলিশের হাতে সােপর্দ করা হয়া আটককৃত গরু চোরের নাম মিরাজ মাদক বিক্রেতা জসিম মিজি।
নব দায়িত্বরত মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী পরিষদের প্রথম আইন-শৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে ইউনিয়ন থেকে চুরি, মাদক, ইভটিজিংসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে  জিরু টলারেন্স ঘোষনার করার পর জোড়ালো করা হয় ইউনিয়নের গ্রাম পুলিশদের কর্মকান্ড। প্রতিনিয়তই গ্রাম পুলিশ রাতে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মাদক ও চুরি বন্ধের জন্য দায়িত্ব পালন করছে। মঙ্গলবার রাতে গ্রামপুলিশ সদস্যরা ইউনিয়ন থেকে কয়েকজন গরু চোর,  মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকের পর ইউপি চেয়ারম্যান তার সোশাল মিডিয়ায় বুধবার ১১টায় পরিষদের চোরদের পরিচয় জানানো হবে ঘোষনা দিলে উৎসক জনতা পরিষদে ভিড় করে।
পরে সকলের সম্মুখে তাদের পরিচয় জানানো হয়। উপস্থিত জনতা চেয়ারম্যান ভূষণীয় প্রশংসা করে চেয়ারম্যান, সচিব ও গ্রামপুলিশদের ধন্যবাদ জানান।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।