মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৬ নেতা গ্রেপ্তার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১২:৫৩ এম
চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৬ নেতা গ্রেপ্তার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত রবি ও সোমবার (১ জুন) রাত এবং আজ মঙ্গলবার (২ জুন) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নাছির উদ্দিন ছাড়া গ্রেপ্তার অন্য নেতাকর্মীরা হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহসভাপতি মো. আব্দুস সালাম (৫৭), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ-বিষয়ক সম্পাদক মো. নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণ ২৪ নম্বর ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২), মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪) ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল সোয়া ৮টার দিকে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

Model Hospital

সোমবার (২ জুন) রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা থেকে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাত সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকা থেকে মো. আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে রবিবার রাত ৯টার লালবাগ হতে মো. নুরুল হককে, রাত সাড়ে ১০টার দিকে পল্লবী এলাকা থেকে মো. নাসির আহমেদকে ও রাত পৌনে ১২টার দিকে ওয়ারী এলাকা থেকে মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।