সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পুলিশের মামলা বাণিজ্যে জড়িতদের বাড়িতে পাঠানোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭:২০ পিএম
পুলিশের মামলা বাণিজ্যে জড়িতদের বাড়িতে পাঠানোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদস্যদের দুর্নীতি ও মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও কোনাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও কোনাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ লক্ষ্যে একটি পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। তিনি বলেন, “কোনো পুলিশ সদস্য যদি মামলা বাণিজ্য বা দুর্নীতিতে জড়িত থাকেন, তাদের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে এটাচ করা হয়েছে। আমি ইতোমধ্যে ৩০-৪০ জনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। প্রয়োজনে আরও ৩০-৪০ জনকে পাঠাতে কোনো কুণ্ঠা করব না।”

দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে তিনি বলেন, “দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটি নিয়ন্ত্রণ করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে।” তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা সত্য তুলে ধরুন, লোকজনকে সচেতন করুন। এতে অনেক কিছু ঠিক হয়ে যাবে।”

Model Hospital

মামলা ও জিডি প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগে থানায় গিয়ে মামলা বা জিডি করতে হয়রানির শিকার হতে হতো। এখন অনলাইনে জিডি করার ব্যবস্থা করা হয়েছে, যাতে ঘরে বসেই মানুষ এই সেবা নিতে পারে।”

রিমান্ডে নির্যাতনের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “এখন থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য স্বচ্ছ কাচের ঘর তৈরি করা হবে, যাতে বাইরে থেকে দেখা যায় আসামির সঙ্গে কোনো খারাপ আচরণ করা হচ্ছে কিনা।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এই পদক্ষেপ ও হুঁশিয়ারি পুলিশ বাহিনীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।