অসুস্থ অসহায় নারীর পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৭নং রায়শ্রী (উঃ) ইউনিয়নের দাদিয়াপাড়া মিজিবাড়ির মরহুম আব্দুস সোবহানের সহধর্মিনী -রহিমা বেগম বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী। এমন খবর পেয়ে তার বাড়ি ছুটে যান দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

অনেকটা নিভৃতেই গ্রামের ধনী গরিব অসুস্থ রোগীদের চিকিৎসা করিয়ে আসছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার নামে একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। গত ০২ মে ২০২৫ ইং রোজ শুক্রবার একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। সেখানে রহিমা বেগম নামের এক মহিলা চিকিৎসা সেবা গ্রহণ করে, কিন্তু প্রতিনিয়ত প্রয়োজনীয় ঔষধ ক্রয় করতে পারছে না পারিবারিক অসচ্ছলতার কারনে, তাই তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

সংগঠন টি ১০ই মে ২০১৯ইং সালে আত্মপ্রকাশ করে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহযোগীতা নিয়ে এলাকার সামাজিক সব ধরনের কাজে সহযোগীতার হাত প্রসারিত করতেই জন্ম হয় সংগঠনটির। সংস্থার প্রতিটি সদস্যের মাসিক অর্থ, যাকাত, বিভিন্ন ধরনের অনুদানের ওপর নির্ভর করে চলে সংগঠনের কার্যক্রম।
যে কোনো ধরনের সমালোচনা এড়াতে নিশ্চিত করা হয় স্বচ্ছতা ও জবাবদিহিতা।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ওমর ফারুক প্রিয় চাঁদপুরকে বলেন, আমরা এলাকার গরিব অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে থাকি, এবং ছাত্র সমাজকে মাদক ও গেমসের থাবা থেকে দূরে রাখতে খেলাধূলার আয়োজন করে থাকি।

সংগঠনের সকল সদস্য অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
নীরবে নিভৃতে কাজ করা দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রতিটি সদস্যের প্রত্যাশা, তাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে সামাজিক কাজে।
আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল, ছাত্র, যুব সমাজ ও মুরুব্বিগণ।





