মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের সমর্থনে টামটা দক্ষিন ইউপির দোপাল্লা জনতা উঃবিঃ মাঠে বিশাল জনসভা

রাজনীতিতে বিভাজন ক্ষতিগ্রস্ত হবে ত্যাগীরা, ঐক্যের বিকল্প নাই – ইঞ্জিঃ মুমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:১৯ পিএম
রাজনীতিতে বিভাজন ক্ষতিগ্রস্ত হবে ত্যাগীরা, ঐক্যের বিকল্প নাই – ইঞ্জিঃ মুমিনুল হক

শাহরাস্তিতে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের সমর্থনে টামটা দক্ষিন ইউপির দোপাল্লা জনতা উঃবিঃ মাঠে বিশাল জনসভা

শাহরাস্তিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার টামটা দক্ষিন ইউপি বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জনতা উঃবিঃ মাঠে এটি অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য, সাবেক জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জিঃ লায়ন মমিনুল হক বক্তব্য রাখেন। তিনি বলেন, এ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন, এটি মুলত গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার একটি রূপরেখা। ওই দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ, জবাবদিহিতামূলক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারব।

আগামী নির্বাচনেই এ দেশের ভাগ্য নির্ধারণ হবে। ওই চ্যালেঞ্জিং নির্বাচনে ভোটারদের অংশগ্রহন নিশ্চিত করতে হবে ।

একপর্যায়ে তিনি পতিত সরকারের অর্থনৈতিক লুণ্ঠন প্রসঙ্গে সমালোচনা করে বলেন রাজনীতিবিদের সৎ হওয়ার বিকল্প নেই। এছাড়া চাঁদপুর – ৫ আসনের দলীয় মনোনয়নের বিষয়টি কেন্দ্র কর্তৃক অনেকটা নির্ধারিত বিষয়, ওই যুদ্ধে দলীয় নেতৃবৃন্দকে না জড়ানোর আহবান করেন তিনি ।একই সঙ্গে দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন রাজনীতিতে বিভাজন সৃষ্টি করলে ক্ষতিগ্রস্ত হবে ত্যাগীরা, ঐক্যের বিকল্প নাই ।পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যের পরিসমাপ্তি টানেন।

ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম মিন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী , শাহ মোহাম্মদ আলী , ঢাকা দক্ষিণ ওলামা দলের সভাপতি জসিমউদদীন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, হাজীগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক আঃ রহিম, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, পৌর বিএনপি সহ -সভাপতি মোঃ আবুল কালাম, শফিউল্লাহ বাচ্চু, হাজীগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন , সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম,সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, মাধ্যমিক শিঃ সঃ সঃ সভাপতি আঃ রহিম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি,উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল,সদস্য সচিব এহতেশামুল হক গণি।

Model Hospital

পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের আহবায়ক হেলাল উদ্দিন দুলাল,পৌর শ্রমিক দলের আহবায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি এবি এম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মুন্সী, ইউপি বিএনপির সভাপতি মমিন শিকদার, সাধারন সম্পাদক শামীম আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব সফিকুর রহমান, দুবাই প্রবাসী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ অবস্থা ছিলেন।

এছাড়া শাহরাস্তি উপজেলার মুলদল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।