সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নুরুল হক নুরের নিজ আসনে হামলার প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:৫২ পিএম
নুরুল হক নুরের নিজ আসনে হামলার প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল

ভিপি নুরের নিজ আসনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কচুয়া সাচার বাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

পটুয়াখালী-০৩ আসনে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুরের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চাঁদপুর-০১ আসনের কচুয়া উপজেলার সাচার বাজারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সহ-সম্পাদক এনায়েত হাসিব বলেন, “কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই গণঅধিকার পরিষদের জন্ম। আমরা জানি প্রতিকূল পরিবেশে কিভাবে সংগ্রাম করতে হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে পরিষদই একমাত্র রাজনৈতিক শক্তি, যা ক্ষমতার ছত্রচ্ছায়া নয় বরং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য ও সংহতির কথা মাথায় রেখে আমরা ধৈর্য ধরছি। তবে সেটিকে কেউ আমাদের দুর্বলতা মনে করলে ভুল করবে। যারা পেশীশক্তি ও কালো টাকায় রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাদের জন্য ভবিষ্যতের বাংলাদেশ সহজ হবে না। আগামীর রাজনীতি হবে তরুণ এবং সচেতন নাগরিকদের নেতৃত্বে। এক ফ্যাসিবাদীকে সরিয়ে আরেক ফ্যাসিবাদীকে বসাতে দেওয়া হবে না।”

পরিশেষে তিনি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Model Hospital

উপস্থিত নেতৃবৃন্দ: বিক্ষোভে উপস্থিত ছিলেন: চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, কচুয়া উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক সালাউদ্দিন শিং, উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নূরুল হুদা ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস. আই. সাইদুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কবির হোসেন, গণমাধ্যম সম্পাদক নাহিদুল হাসান মৃদুল, প্রবাসী বিষয়ক সম্পাদক মাইউদ্দিন এবং কচুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আলম মাহীর, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বেপারীসহ আরো অনেকে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।