সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ড্যাফোডিলে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:২৩ পিএম
ড্যাফোডিলে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী 'ডিজিটাল সাংবাদিকতা' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ড্যাফোডিলের মিডিয়া ল্যাবে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল।

Model Hospital

উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রমে ‘অনলাইন সাংবাদিকতা’ বিষয়ে সেশন পরিচালনা করেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও মোবাইল সাংবাদিকতা বিষয়ে বিশেষজ্ঞ ড. আব্দুল কাবিল খান জামিল।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেসক্লাবের ৩০ জন সদস্য অংশগ্রহণ করছেন। আজ রোববার (৩ আগস্ট) সারাদিনব্যাপী সেশন শেষে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হবে। এ প্রশিক্ষণে ‘ডিজিটাল সাংবাদিকতা কী, কেন এবং কীভাবে’, ফ্যাক্টচেকিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সচেতনতা, ওয়েবসাইট পরিচালনা, ‘মোবাইল ভিডিও ধারণের মূলনীতি ও সেটিংস’, মোবাইল ক্যামেরার ফ্রেমিং, শট টাইপ, ইন্টারভিউ গ্রহণ এবং বি-রোল ধারণ কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।