মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভাঙলে, বিএনপির ছাতার নিচে ঠাঁই নেই : শাহরাস্তিতে মমিনুল হকের হুঁশিয়ারি

রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম
দলীয় শৃঙ্খলা ভাঙলে, বিএনপির ছাতার নিচে ঠাঁই নেই : শাহরাস্তিতে মমিনুল হকের হুঁশিয়ারি

ঐতিহাসিক ৫ আগস্ট এবং ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় কালিবাড়ি এলাকা থেকে শুরু হয়ে দোয়াভাঙ্গা বাজার পর্যন্ত মিছিলটি বিস্তৃত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “দেশ আজ দুর্নীতির গভীর খাঁদে নিমজ্জিত। যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। প্রতিটি ওয়ার্ডে অভিযোগ বক্স বসিয়ে সবার জবাবদিহিতা নিশ্চিত করবো।”

তিনি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা ভাঙার চেষ্টা যারা করবে, তাদের জন্য বিএনপির ছাতার নিচে কোনও স্থান নেই। আমাদের রাজনীতি গণতন্ত্র, জবাবদিহিতা ও স্বচ্ছতার উপর দাঁড়িয়ে। এখন জামায়াতের মতো ধর্মব্যবসায়ীরা মানুষের সরলতা নিয়ে খেলছে। তাদের বিভ্রান্তিমূলক রাজনীতি জনগণ আর মেনে নেবে না।”

সমাবেশে বক্তারা বলেন, “স্বৈরাচার ও লুটপাটের বিরুদ্ধে বিএনপি জনগণের পাশে আছে। আমরা আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবো।”

Model Hospital

এদিনের সমাবেশে আসার পথে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করায় শোক প্রকাশ করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি এবি এম পলাশ ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

বক্তারা সরকারের দমন-পীড়ন, বিচারহীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।