মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ী ফেরা হলো না কচুয়ার যুবকের

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:১২ পিএম
বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ী ফেরা হলো না কচুয়ার যুবকের
চট্র্রগ্রাম শহরে শখের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ী ফেরা হলো না চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের সবুজ ইসলাম রনি (২৬) নামের এক যুবকের। পথিমধ্যে বুধবার রাত ১০ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের সীতাকুণ্ড থানার বড় দারোগারহাট ওজন স্কেলের উত্তর পার্শে চট্রগ্রাম গামী অজ্ঞাতনামা ট্রাক চাপায় মর্মান্তিক সড়ক দূঘর্টনায় প্রাণ গেল তার।
এসময় তার বন্ধু  মাহফুজুল হক (২৫)  গুরুতর আহত হয়েছে।
নিহত যুবক সবুজ ইসলাম রনি  উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. তাজুল ইসলামের পুত্র ও আহত মাহফুজুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. জাকির হেসেনের পুত্র।
বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে নিহত যুবক সবুজ ইসলাম রনি’র লাশ নোয়াগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে নোয়াগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।