মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নিষিদ্ধ চায়না রিংজালের অভিযান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৪৯ পিএম
কচুয়ায় নিষিদ্ধ চায়না রিংজালের অভিযান

কচুয়ায় নিষিদ্ধ চায়না রিংজাল পুড়িয়ে ধ্বংস করেছে সিনিয়র উপজেলা মৎস্য অফিস।

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ রিংজাল (চায়না দোয়ারি) জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে সিনিয়র উপজেলা মৎস্য অফিস।

গত শনিবার দুপুরে ওই ইউনিয়নের বজড়ীখোলা,হাতিরবন,রাগদৈল ও গুঘড়ার বিলসহ

বিভিন্ন স্থানে পানিতে পেতে রাখা ৫০ টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ চায়না রিংজাল গুলো ইউনিয়ন পরিষদের উত্তর পাশে খোলা যায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মৎস্য অফিস।

কচুয়া সিনিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জহিরুল ইসলাম জানান, রিংজাল (চায়না দোয়ারি)) ব্যবহারে ফলে মাছের পোনা, মা মাছসহ অন্যান্য জলজ জীবকুল আটকে পড়ে। এতে মাছের প্রজনন ও বৃদ্ধির প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সরকার নিষিদ্ধ করেছে এই ধরনের জাল ব্যবহারে না করার জন্য ।

Model Hospital

তিনি আরো জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করলে এমন অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোট পরিচালনা কালে উপস্থিত ছিলেন সাচার পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান, এএসআই রাশেদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।