সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জুতার তলায় ১৬০০ পিস ইয়াবা! দুই নারী কারবারি আটক

রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:০১ পিএম
শাহরাস্তিতে জুতার তলায় ১৬০০ পিস ইয়াবা! দুই নারী কারবারি আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ভোররাতের নাটকীয় অভিযানে ১,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মোছা. ফাতেমা বেগম (৪০) ও ছমুদা (৫৫)।

পুলিশ জানায়, রোববার (১১ আগস্ট) রাত ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ওয়ারুক বাজার রেলগেটের দক্ষিণ পাশে চেকপোস্ট বসানো হয়। এ সময় দুইজনকে থামিয়ে তল্লাশি করলে ফাতেমার বুকের ভেতরে রাখা পলিথিন মোড়ানো প্যাকেট থেকে এক হাজার ইয়াবা এবং ছমুদার জুতার ভেতরে রাখা দুই প্যাকেট থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। মোট ওজন ১৬০ গ্রাম, আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে স্বল্প দামে ইয়াবা কিনে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করছিল। এই চালান স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহর সহায়তায় এসআই নুরুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

Model Hospital

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা (এফআইআর নং-৪, জি আর নং-১২৪) রুজু হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে জেলার সব থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।