মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এ্যাড. জাহাঙ্গীর খানের মৃত্যুতে শাহমাহমুদপুর বিএনপির সভাপতি স্বপন মাহমুদের শোক

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৪২ পিএম
এ্যাড. জাহাঙ্গীর খানের মৃত্যুতে শাহমাহমুদপুর বিএনপির সভাপতি স্বপন মাহমুদের শোক
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
সোমবার (১১ আগস্ট) এক শোক বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর সদর উপজেলা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার গতিশীল নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলা বিএনপি একটা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, এ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন।
জানা যায়, চাঁদপুরের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশাললিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
সোমবার (১১ আগস্ট) বাদ জোহর চাঁদপুর স্টেডিয়াম মাঠে জানাজা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে যেন শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই যেন সেটি ভাইরাল হয়ে পড়ে। বিএনপি অঙ্গ সংগঠন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ তার রুহের মাগফেরাত কামনা করেন।
অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।