মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে

কচুয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:১৮ পিএম
কচুয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

কচুয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাতে অতিথিবৃন্দ।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কচুয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কচুয়া বাজারে পৌর বিএনপির অস্থায়ী অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে একই সাথে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ,নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন সমর্থিত পৌর বিএনপির সভাপতি মো.বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোস্তফা,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা ওলামা দলের সভাপতি মাও.কবির হোসেন,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নূর আহমাদ আজাদ, পৌর যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উল্লাহ ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদ প্রমুখ। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের নেতা মহিব খানসহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন।

একই দিনে পৌরসভার প্রতিটি মসজিদে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন পৌর বিএনপি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।