মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনের আলোচনা সভায়

বহু বছর পরেও মানুষ স্মরণ করবে একজন গনতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন : মোস্তফা খান সফরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৪৮ পিএম
বহু বছর পরেও মানুষ স্মরণ করবে একজন গনতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন : মোস্তফা খান সফরী

সফরমালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী।

চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের নেতা কর্মীরা প্রতিহিংসার রাজনীতি করে না এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। যে কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশের জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেতাকর্মীরা নিয়েছে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দেশ ও দেশের জনগণকে ভালোবাসার রাজনীতি করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু আপোষহীন নেত্রীই নয়, তিনি মানবিক নেত্রীতাকে বলা হয় মানবতার মা। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতার অপব্যবহার করেননি, প্রতিহিংসার রাজনীতি করেননি। যারফলে বিগত প্রচেষ্ট সরকার বিএনপির নাম মুছে ফেলার নানা ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি।

দেশের চলমান পরিস্থিতিতে দেশ ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে তিনি ৮০ বছর বয়সেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

যে কারণে বহু বছর পরেও মানুষ স্মরণ করবে, আমাদেরও একজন গনতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী উপস্থিত দলীয় নেতা কর্মীসহ সকল জনগণের নিকট খালেদা জিয়ার জন্য দোয়া চান।

Model Hospital

বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার সফরমালি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্হানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

শুক্রবার (১৫ আগষ্ট ‘২৫ইং) বিকেলে স্হানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু আহমেদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী।

বিএনপি নেতা এ এইচ এম অ্যাডঃ আশ্রাফুল ইসলাম আশু জেলা যুবদলের সহ সভাপতি সরোয়ার হোসেন গাজী, যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, সাবেক ছাত্রদল নেতা বশির পারভেজ ও স্হানীয় বিএনপি নেতা জাকির খান।

আলোচনার পূর্বে সফরমালি জামে মসজিদে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মরহুম অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।