বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কিশোরীর গলিত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৭ এম
ফরিদগঞ্জে কিশোরীর গলিত লাশ উদ্ধার
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১১ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বলিয়ারপুর ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে পাইকদি খেয়াঘাট এলাকায় এই লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, বলিয়ারপুর গ্রামের জনৈক ব্যাক্তি গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে মেয়ের গলিত লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে সে স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়।
তারা জানায়,  আনুমানিক  ১৩/১৪ বছর বয়স। কিশোরী মেয়েটির পরনে সাদা সেলোয়ার, টিয়া কালার কামিজের উপর সাদা ফোটা ফোটা জামা এবং খয়েরি রং এর চুয়েটার আছে বলে অনুমান করা যাচ্ছে। ধারনা করা হচ্ছে, লাশটি অনুমান ৮/১০ দিন পূর্বের বলে মনে হচ্ছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।