শাহরাস্তি পৌর জামায়াতের যুব বিভাগের কমিটি মনোনীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি পৌরসভার যুব বিভাগের নতুন কমিটি মনোনীত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন হাফেজ আবু হানিফ ও সহ-সভাপতি আব্দুর রহমান (আরজু)। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মো. আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক (সহ-সেক্রেটারি) মো. আতাউর রহমান (তানভীর), অফিস সম্পাদক শাহাবুদ্দিন অভি, অর্থ সম্পাদক হাফেজ বেলায়েত হোসাইন এবং মিডিয়া ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. তাজুল ইসলাম।

অন্যান্য সদস্যরা হলেন—মেশকাত রহমান, আব্দুল আজিজ মানিক, মামুন হাওলাদার ও মোস্তফা কামাল।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পৌর যুব বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






