সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে খালেদা  জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে পৌর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:১০ এম
শাহরাস্তিতে খালেদা  জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে পৌর বিএনপির দোয়া মাহফিল
শাহরাস্তিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল পৌর বিএনপি’র আয়োজনে শহরের  নিজমেহার শাহ সাহেব কেন্দ্রীয় জামে মসজিদে এটির আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, পৌর নেতা এ.এস.এম লিটন, যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা করা হয়। একই সঙ্গে শাহরাস্তি বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, “গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। তাঁর জন্মদিনে শুভকামনা সহ  সুস্থতার জন্য আমরা নিয়মিত দোয়া করছি।
একই সঙ্গে তিনি নির্বাচন  বানচালের  বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।