সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজে পাসের হার ৯১ দশমিক ৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫৫ পিএম
এইচএসসিতে চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজে পাসের হার ৯১ দশমিক ৫৫
সজীব খান: সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।এইচএসসিতে চাঁদপুর শহরের রেসিডেন্সিয়াল কলেজে এবার পাসের হার ৯১ দশমিক ৫৫।
চাঁদপুর শহরের রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা  A গ্রেড পেয়েছে  ২০ জন,A – পেয়েছে ৪৩ জন,B গ্রেড পেয়েছে ৩৮ জন এবং C গ্রেড পেয়েছে ২৯ জন শিক্ষার্থী।  চাঁদপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত এ কলেজটি ও পাসের হারে এগিয়ে রয়েছে।
রবিবার ১৩ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অনুষ্ঠান থেকেই শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানান।
রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে ফলাফলের গুনগতমান অব্যাহত রাখার জন্য প্রতিজন শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রম করে, ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠদানের বিষয়ে খোঁজ খবর রাখে। অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিলো। আমাদের কলেজের শিক্ষার্থীরা  করোনা কালিন সময়ে অনলাইন মাধ্যমেও শিক্ষা কার্যক্রম পরিচালানা করেছেন।এ জন্য আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আশাবাদ ব্যাক্ত বলেন ভবিষ্যৎতে সকলের যৌথ সহযোগীতায় আমরা ভালো ও সাফল্যে দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।