কচুয়া গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলনের পক্ষে গনসংযোগ
কচুয়ার গোহট উত্তর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলনের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের নাউলা বিএনপি দলীয় কার্যালয় থেকে ড.মিলন সমর্থিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রা সহ ইউনিয়নের খিলা,সাতবাড়িয়া, নুরপুর, তুলাগাঁও, আইনগিরি বাতাবাড়িয়া গণসংযোগ শেষে হাশিমপুর মিয়ার বাজার গণসংযোগে মিলিত হয়।

এসময় বক্তাগণ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলনের পক্ষে সাধারণ জনগণের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আজিজুল্লাহ মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন,ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাসির প্রধান,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একে মিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রধান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক মটর শোডাউন ও গণসংযোগে অংশগ্রহণ করেন।






