মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি, মাদক বিরোধী এবং স্ক্যাবিস প্রতিরোধে আলোচনা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম
কচুয়ায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি, মাদক বিরোধী এবং স্ক্যাবিস প্রতিরোধে আলোচনা

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি আজিজুল ইসলাম সহ অতিথিবৃন্দ।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি, মাদক বিরোধী এবং স্ক্যাবিস প্রতিরোধে সতকর্তা মূলক আলোচনা সভা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জগতপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাদেক আলী সভাপতিত্বে ও ড্রিমফিল ফাউন্ডেশনের সভাপতি ওবায়েদ উল্ল্যাহ ভুলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ, ড্রিমফিল ফাউন্ডেশনের উপদেষ্টা হোসেন ইমাম মুন্সী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. শরীফুল ইসলাম পাঠান, ড্রিমফিল ফাউন্ডেশনের সহ-সভাপতি মীর সাব্বির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফয়সাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল মাহিম, সাংবাদিক ও ইউপি সদস্য আবু সাঈদ প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানের শুরুতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও শিক্ষাবৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি আজিজুল ইসলাম।

তার পাশাপাশি মাদকের কুফল ও বর্তমান সময়ে সারাদেশে ছড়িয়ে পড়া শিশু থেকে বৃদ্ধার শরীরে ভয়বহ মহামারি স্ক্যাবিস প্রতিরোধে সবাই সতেচন থাকার জন্য বক্তরা বক্তব্য রাখেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।