সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ এম
কচুয়ায় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, চাঁদপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কচুয়া বিশ্বরোড এলাকায় রাজমহল কমিউনিটি সেন্টারের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

উপজেলা জামায়াতে ইসলামের আমির এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়ার আসনের সংসদ সদস্য প্রার্থী ও হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ফনি ভূষন মজুমদার, সহ-সভাপতি শিবুলাল সাহা, সাধারণ সম্পাদক বাবু বিকাশ সাহ,উপদেষ্টা বাবু সনতোষ চন্দ্র সেন, সমন্বয়ক রতন ভৌমিক, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, উপজেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি মানিক ভৌমিক,পূজা উদযাপন পরিষদের পৌর সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার প্রমুখ।

Model Hospital

উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজলীসহ আরো অনেকে।

এসময় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি,নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।