সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জাতীয় নির্বাচনকে সামনে রেখে

কচুয়ায় বিএনপির ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম
কচুয়ায় বিএনপির ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময়

কচুয়ায় মোশারফ হোসেন মিয়াজীর নেতৃত্বে পৌর এলাকায় বিশাল শোডাউনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলা বিএনপির ওয়ার্ড পর্যায়ের সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন।

শনিবার বিকেলে কচুয়া সরকারি কলেজ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ১শত ১৭ টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতাদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ হাবিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এডভোকেট মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক সুপার ফাইভদের নিয়ে আজকের এ মতবিনিময় সভা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও এক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করে যেতে হবে।

Model Hospital

নির্বাচনকে সামনে রেখে অনেক প্রতিবন্ধকতা দেখা দিবে। সকল প্রতিবন্ধকতা ধৈর্যের সাথে মোকাবেলা করে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। তার জন্য প্রয়োজন দলের ঐক্য। সকল ভেদাবেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কচুয়ায় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোনো গুজবে কান না দিয়ে আমাদের নেতার নির্দেশনা পালন করবো।

মতবিনিময় সভা শেষে সুপার ফাইভ নেতাদের সাথে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা মোশারফ হোসেন মিয়াজীর নেতৃত্বে পৌর এলাকায় বিশাল শোডাউন করে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।