সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নদী ভাঙ্গন পরিদর্শন ও পথসভায় মোস্তফা খান সফরী

দেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যে দলটি জনকল্যাণে সব সময় কাজ করে

এইচ.এম নিজাম প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
দেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যে দলটি জনকল্যাণে সব সময় কাজ করে

বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী বলেছেন, আগুনে পুড়ে গেলে থাকে ছাই কিন্তু নদী ভাঙ্গলে কিছুই থাকে না। তাই নদী ভাঙ্গন যে কতটা ভয়াবহ এবং কতটা দুঃসহ স্মৃতি বহন করে, তা শুধু সংশ্লিষ্ট পরিবারই বলতে পারে।
যা আমি নিজেই নিজের চোখে দেখেছি। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার বাড়ি সফরমালী, আমার নিজের চোখে ভাঙ্গন দেখেছি, নদী ভাঙ্গনের ফলে একটি পরিবার কতটা নিঃস্ব হয় সেটা শুধু ঐ পরিবার ছাড়া অন্য কাউকে বুজানো যায় না।
তিনি বলেন, এই ভাঙ্গন প্রতিরোধে সামান্য জিও ব্যাগ বা বালু দিয়ে কাজ হবে না। এজন্য প্রয়োজন স্হায়ী বাঁধ নির্মাণের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় আসলে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে আপনাদের এই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
তিনি বলেন, আমি দীর্ঘ ৪২ বছর যাবত বিএনপি রাজনীতি করে আসছি তাই আমি এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো । দল মনোনয়ন দিলে আপনাদের নিয়ে নির্বাচন করবো। আর যদি দল আমাকে মনোনয়ন না দেয়, যাকে মনোনয়ন দেবে, দলের প্রতীক ধানের শীষের বিজয নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করবো।
দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, দল যাকে মনোনয়ন দেয়, তাঁকে ও দলের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা এক ও ঐক্যবদ্ধ।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী এলাকায় নদী ভাঙ্গন স্হান পরিদর্শন ও স্হানীয় বিএনপি আয়োজিত দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্থানীয় বিএনপি নেতা মুন্নাফ বকাউলের সভাপতিত্বে ও বিএনপি নেতা জাকির খানের পরিচালনায়, বক্তব‍্য রাখেন, মতলব দক্ষিন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বশির পারভেজ, জেলা যুবদলের কর্মসংস্থাপন বিষয়ক সম্পাদক আবু আহমেদ, স্থানীয় বিএনপি নেতা মামুন মাষ্টার, রাসেল খান প্রমুখ।
পথসভা শেষে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী দামোরদী নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এরপর তিনি একই এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে যান। সেখানে স্থানীয় পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।