মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম
মতলব উত্তরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ১ কেজিসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৮ সেপ্টেম্বর মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হকের দিকনির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মফিজুল ইসলাম সংগীয় এএসআই (নিরস্ত্র) রবিউল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম ও ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৮ সেপ্টেম্বর, ২০২৫,ইং তারিখ সময় ১.৩০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন ০৩নং সাদুল্লাপুর ইউপির ৯নং ওয়ার্ডের অর্ন্তগত পদুয়ারপাড় সাকিনে মিয়াজী বাড়ীতে আসামীর চৌচালা বসত ঘরের উঠানে হইতে ধৃত আসামী মোঃ কামরুল (৫০), পিতা- মৃত নোয়াব আলী, মাতা- মৃত সরকুলের নেছা, গ্রাম- পদুয়ারপাড় (মিয়াজী বাড়ী) ৯নং ওয়ার্ড, ৩নং সাদুল্লাহপুর ইউপি, থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুর ও তাহার হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত ১(এক) কেজি গাঁজা, মূল্য অনুমান ২৫ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার ,এফআইআর নং-৫৯, তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-৬১২, তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।